আমেরিকান লাউ, দেখতে অনেকটা গ্রামের ছোট মাটি বা মেটাল এর কলসী বা ঘট এর মত! এই লাউ খেতে অসাধারণ স্বাদ। একটার ওজন ১-১.৫ কেজি হয়, একবার রান্না করলে পুরো পরিবারের এক বেলা হয়। এক গাছে অনেক ধরে, সাধারণ লাউ থেকে ভিন্ন। তাছাড়া পলিনেশনও বেশি সাকসেসফুল হয়। তুলনামূলক হালকা বলে মাচাও লাগে না, বেড়া বা রিং পেলেই এরা তড়িঘড়ি করে লতা বেয়ে চলে।একটা নমুনা দিলাম। বাংলাদেশে এই লাউয়ের বীজ পাওয়া যায় কিনা জানি না। যদি বাংলাদেশে পাওয়া যায় এবং হয়, তবে অনেক পরিবারের এই লাউ সংরক্ষণ নিয়ে তেমন টেনশন করা লাগতো না, এবং ব্যালকনিতেও হতো কিনা তা সহজে ট্রায়াল দেয়া যেতো। চন্দ্র নাথ মিশিগান, আমেরিকা থেকে। [লাউগুলো লাস্ট সিজনের, এবারের গুলো মাত্রই শুরু হয়েছে]