শালুক বা শাপলার বীজ, একটা গাছ থেকে ৮/১০ টা ফুল হয় সেই ফুলের পাপড়ি নস্ট হয়ে এই বলের মত হয়ে যায় তার ভেতর থাকে হাজার হাজার সরষে দানার মত বীজ। এই ফল কে স্থানীয় ভাষায় ভেট বলে। এই বীজ কাঁচা তে লাল পাকলে কালো। পাকা বীজ শুকনো করে মুড়ি ভাজার মত ভেজে খাওয়া যায়। খেতে খুবই সুস্বাদু।