“মা……মাগো দেখ কি আনছি তোর লাইজ্ঞা, তুই না খাওয়ার লাইজ্ঞা কানতাসিলি দেখ তোর স্যারেরা তোর লাইজ্ঞা এই খাওনডা লইয়া আইছে। তোর আর কান্দন লাগতো না “এই পৃথিবীতে মায়ের ভালোবাসার কাছে হার মানে পৃথিবীর সকল কিছু। নিজের সর্বস্বটুকু দিয়ে এই মায়েরা চেষ্টা করে যায় তাদের সন্তানের মুখে একটু হাসি ফুটাতে, নিজে সারাদিন না খেয়ে থাকলেও সন্তানের ক্ষুধার কষ্ট যে কিছুতেই সহ্য করতে পারে না মায়েরা। তাইতো কঠোর এই লকডাউনে খাবার পেয়ে হাইকোর্ট মাজার গেইটের কাছে যেতেই অসহায় এক মায়ের এক অন্যরকম আত্মতৃপ্তির বহিঃপ্রকাশ ঘটেছে তার কথায়। অসহায় অবুঝ এই শিশুগুলোর মুখে এই এক লোকমা খাবার তুলে দিতে পেরে যেনো মায়ের এক অদ্ভুত আত্মতৃপ্তি। এই করোনার এই লকডাউনে কর্ম নেই শ্রমজীবী মানুষের। ক্ষুধার্ত সন্তানের কান্না থামাতে পথে পথে ঘুরছে হাজারো মায়েরা । অসহায় এই মায়েদের পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। কিন্তু রাস্তায় এত এত মানুষ অসহায় যে তার তুলনায় আমাদের সে প্রচেষ্টা ভীষণ ক্ষুদ্র। আপনারা এগিয়ে আসলেই এই উদ্যোগ টি বড় করা সম্ভব। ১ জনের খাবার- ৫০ টাকা৫০ জনের খাবার- ২৫০০ টাকা১০০ জনের খাবার- ৫০০০ টাকাআপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে এই মানুষগুলোর জন্য বেচে থাকার এই লড়াইটা সহজ হবে।

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started