#সময় ۔۔۔#কাকে #মিথ্যে বলে #সবচেয়ে বেশি কষ্ট হয়….’#নিজেকে’…’নিজেকে’…’#নিজেকে’….এই উত্তরটাই সেদিন পেয়েছিলাম এই #প্রশ্নের #কমেন্টে সবচেয়ে বেশি….কেন #নিজেকে মিথ্যে বলতে হয়? #অন্যকে মিথ্যে না হয় #নিজের প্রয়োজনে বলি? নিজেকে মিথ্যে কেন বলি আমরা রোজ? অন্যের #প্রয়োজনে…নাকি সেটা নিজেরই প্রয়োজন আসলে….’#কেমন আছ?”#ভালো আছি’এর বাইরে চেনা #মানুষদের কাছে এ প্রশ্নের অন্য উত্তর খুব কমই পেয়েছি।কেন বলি ‘#ভালো আছি’? ভালো আছি বলেই কি…নাকি এ কথাটা বলার অভ্যেসে বলি। এই নিজের ভালো থাকার সাথে সবচেয়ে বড় দ্বন্দ্ব ভালোবাসার মানুষদের ভালো রাখার। আমরা #বেশিরভাগ সময় বুঝতেই পারি না, কিসে #আমরা ভালো থাকব, নিজের জন্য নিজের চাওয়া পূরণে নাকি নিজেদের প্রিয়জনদের চাওয়া পূরণ তাদের হাসিমুখটা দেখে। পৃথিবীটা এখনও এত কিছুর পরেও বড় সুন্দর, তাই ভালো থাকা আর ভালো রাখার দড়ি #টানাটানিতে বেশিরভাগ সময়েই ভালো রাখা জিতে গিয়ে ভালো থাকার সহজ একটা সমাধান দিয়ে দেয়….কিন্তু সত্যিই কি অত সহজ সব? #প্রতিদিন #আয়নার সামনে দাঁড়িয়ে #অন্যদের ভালো রাখার সততায় নিজের চোখে চোখ রাখতে পারা চোখ দুটোর #লুকনো জল খোঁজে #আয়নায় আরেকটা মানুষকেও যাকে সে একদিন সে নিজের প্রতিবিম্ব রূপে দেখতে চেয়েছিল। তারপর জোর করে একটা হাসির মুখোশ পরে নিয়ে বলে “এই তো বেশ #দিব্যি আছি😊”….#bittu jana