অসম্ভব সাহস মেয়েটার, নইলে এমন একটা Sports Event-কে পাখির চোখ করতে পারে – যেখানে এক সেকেন্ডের ভগনাংশ সময়ের ভুলেও মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং পরিণতিতে আজীবন তার মূল্য চোকাতে হতে পারে ?পশ্চিম মেদিনীপুরের পিংলার অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে এই প্রণতি নায়েক । এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ভালো পারফরমেন্স করে আসন্ন টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে । সল্টলেকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-‘সাই’ কেন্দ্রে এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সে । সাইয়ের অবসরপ্রাপ্ত জিমন্যাস্টিকসের কোচ মিনারা বেগমের কাছে প্রণতি ১৮ বছর প্রশিক্ষণ নিয়েছে ।যতটুকু জানি – ১৩৯ কোটি + জনসংখ্যার এই ভারতবর্ষে এবারের ১২৬ জনের টিমে জিমনাস্ট হিসেবে একমাত্র সেই এবার অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে ।আমরা গর্বিত, তাই আসুন আমরা সকলে ১২৬জন দেশের সেরা ক্রীড়াবিদ সহ প্রণতি-র জন্য শুভ কামনা করি….❤#ম্যাচরেফারী

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started